, , ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে মোতাহার হোসেন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সিংগারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোতাহার হোসেন রাণীনগর উপজেলা যুবলীগের সদস্য। তিনি সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, রবিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় মোতাহারকে গ্রেফতার করা হয়। মোতাহার ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামি। সোমবার দিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।