, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, আমরা যে অঞ্চলে থাকি সেখানকার ভাষাকে বিভিন্ন অনুষ্ঠানাদিতে ব্যবহার না করলে ক্রমান্বয়ে তা বিলুপ্ত হয়ে যাবে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র জাতিসত্ত্বা বসবাস করছে যাদের নিজস্ব ভাষা আছে। তাদের ভাষায় তারা কথা বলতে পারে কিš‘ লিখতে পারে না কারণ তাদের বর্ণমালা নেই। তাদের প্রবীণরা অনেকেই মৃত্যুবরণ করেছে ফলে পুরাতন ভাষায় কেউ আর কথা বলছে না। নতুন ছেলে-মেয়েরা নতুন ভাষায় কথা বলছে।
তিনি বলেন, ৫২’তে ভাষা আন্দোলনের দাবি ছিল মূলত বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার। এর আগে জিন্নাহ এসে যখন বললেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ছাত্ররা তা মেনে নিল না কারণ তিনি শুধু উর্দু ভাষার কথা বলেছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, ৫৪ এর নির্বাচনী ইশতেহারে প্রথম দাবি ছিল বাংলাকে রাষ্ট্র ভাষা করার। এর ফলেই ৫৬ তে পাকিস্তানের সংবিধানে বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পায়। বিভাগীয় কমিশনার এসময় ভাষা শহিদসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর ও সংস্থা, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধী ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। অমর একুশে স্মরণে সকালে প্রভাতফেরি বের হয়।
অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাতফেরিতে অংশ নেন।
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনিস্টিউটের পক্ষ থেকে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কলেজের শহিদ মিনারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মকর্তা-কর্মচারীগণ সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে র্যালি সহকারে রাজশাহী কলেজ শহিদ মিনারে উপস্থিত হন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়; জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং এসইসিপি, রাজশাহীসহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এসইসিপি, রাজশাহী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে রাকাব প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীগণের উপ¯ি’তিতে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়।
রাসিক: প্রথম প্রহরে জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত, নগর পরিকল্পনাবিদ সাকিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু, মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএমডিএ: প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতি: প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান এর উপস্থিতিতে রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, প্রকৌশলী আবুল কালাম আজাদ যুগ্ম-আহ্বায়ক (আইডিইবি) বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।
রাবি: দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসউদসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা; রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা; বাদ জুমআ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা আছে।
রাজশাহী শিক্ষাবোর্ড: প্রথম প্রহরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী’র শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং সম্মান প্রদর্শন করা হয়। এর আগে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মাহাবুব হাসান এর সভাপতিত্বে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। পবিত্র কোরআন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট(চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক জনাব মো. আবু দারদা খান, সহকারী কলেজ পরিদর্শক জনাব মো. গোলাম নবী, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর। আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও সভাপতি প্রফেসর মো. মাহাবুব হাসান।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম। এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বত:স্ফুর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ জুম্মা শিক্ষা বোর্ড জামে মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
রামেবি: প্রথম প্রহরে রাজশাহী মেডিকেল কলেজস্থ (রামেক) শহীদ মিনারে পু®পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবদেন শেষে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ তাঁদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে রাত সাড়ে ১১টায় রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী কালোব্যাচ ধারণ করেন এবং একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি রামেবির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে রামেকের শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ভাষা আন্দোলনের মহান শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকল কর্মসূচিতে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হকের পক্ষে নেতৃত্ব দেন কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার। এ সময় রামেকের অধ্যক্ষ ও রামেবির মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা. খন্দকার ফয়সাল আলম, রামেকের উপাধ্যক্ষ ও রামেবির নার্সিং অনুষদের ডিন প্রফেসর ডা. মোঃ জহিরুল হক, রামেকের শিক্ষক সমিতির সভাপতি ও রামেবির মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. আজিজুল হক আজাদ, রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ সিরাজুম মুনীর, নির্বাহী প্রকৌশলী আবু মোঃ শফিউল আযম, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (অ.দা.) নাজমুল হোসাইন, সহকারি রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম,জনসংযোগ দপ্তরে সেকশন অফিসার জামাল উদ্দীন, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, রেজাউল উদ্দিন, মাসুম খান, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, আসাদুর রহমান, লিটন আলী, নাজমুল আলম ইমনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন
রুয়েট: রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাতে) একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথমেই রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও রুয়েটস্থ বিভিন্ন সংগঠন, ক্লাব ও সোসাইটি পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান,বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী কলেজ: একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রভাত ফেরি শহর প্রদক্ষিণ করে এবং কলেজ শহিদ মিনারে ভাষা শহিদদের মহান আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমিন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রাধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আকতার সারমিন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রেজাউল করিম।
আরসিআরইউ: অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে সংগঠনের সদস্যরা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।
এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আই ফার্মার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আই ফার্মার রাজশাহী রিজিওন। সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়।
পুষ্প স্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আই ফার্মার রাজশাহী রিজিওনের কোর্ডিনেটর সুমন সরকার, রেজাউল করিম, বিপ্লব আলী ও অন্যন্যা কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, যারা বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
আই ফার্মার বাংলাদেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি কৃষকদের জন্য সহজলভ্য কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক), আর্থিক সহায়তা, বাজার সংযোগ ও প্রযুক্তিভিত্তিক পরামর্শ প্রদান করে। এছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি: অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে শুক্রবার বিকেল পাঁচটায় একুশের আলোচনা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালক নরেন্দ্রনাথ সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. আমিরুল ইসলাম সহযোগী অধ্যাপক ফোকলোর বিভাগ ও ছাত্র উপদেষ্টা (রাবি)।বিশেষ অতিথি ছিলেন ড.আরোক টপ্প্য পরিচালক কারিতাস রাজশাহী অঞ্চল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি)একাডেমির নির্বাহী সদস্য, সুসেন কুমার শ্যামদুয়ার, সুবোধ চন্দ্র মাহাতো, শেলী প্রিসিল্লা বিশ্বাস প্রমুখ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন পরিচালক ও অতিথিরা। প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।
পবা: প্রথম প্রহরে উপজেলা চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় মাইকে বাজছিল অমর সেই গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারিৃ’। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে তখন বেদনাবিধুর এক আবহ তৈরি হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা শামসুন্নাহার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব, জাহিদ হাসান পলাশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিয়ামতপুর: নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। রাতে নিয়ামতপুর মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে, পর্যায়ক্রমে থানা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাব, অন্যন্যা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্প স্তাবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান।
পত্নীতলা: দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিএমজেড এবং নেটজ বাংলাদেশের সহায়তায় আশ্রয় এনসিওর প্রকল্পের অন্তর্ভুক্ত পত্নীতলা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পন, র্যালি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, আলোচনা সভা, দোয়া ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্ব-স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে অতিথি ছিলেন আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন। অপরদিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী সংস্থা যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতের দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আত্রাই: আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওসি শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার।
নাচোল: নাচোলে দিবসটি যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। রাতে শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফার সহ সকল দপ্তরের কর্মকর্তা। পরে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পস্থাবক অর্পন করেন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন।
পুঠিয়া: পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন পুঠিয়া উপজেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল), পুঠিয়া থানা, পবা হাইওয়ে থানা, বেলপুকুর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকার, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বদলগাছী: বদলগাছীতে দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বদলগাছী থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বদলগাছী প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স.ম. ফজলুল হক বাচ্চু, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, এস আই নিহার চন্দ্র প্রমূখ।
গোদাগাড়ী: শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা কর্মিরা। সকাল সাড়ে ৭ টায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিনের নেতৃত্বে দলের নেতা কর্মিরা গোদাগাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক মাহবুব।
পুঠিয়া: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতেয় ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদীয় আসন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। দিবস উপলক্ষে জামায়াতেয় ইসলামী পুঠিয়া উপজেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে শনিবার সকালে পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের শ্রেণীকক্ষে একটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া জামায়াতের আমির মনজুর রহমানের সভাপতিত্বে¡ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সহকারী সেক্রেটারী আবুল হাসান।