সর্বশেষ সংবাদ :

রাবির তদন্ত কমিটি ও পর্যালোচনা কমিটিসমূহকে উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক সময়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ সম্পর্কে গঠিত তদন্ত কমিটি ও পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রদানের মতো দূরুহ কাজ করায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উপাচার্য রবিবার সকালে নিজ কার্যালয়ে প্রতিবেদন প্রদান করেছেন এমন কমিটিসমূহের সভাপতি/ আহ্বায়ক ও সদস্যবৃন্দের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় উপাচার্য বলেন, অভিযোগ তদন্ত ও পর্যালোচনার জন্য যেসব কমিটি গঠন করা হয় সেসবের প্রতিবেদন সময়মতো না দিলে এবং সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে তদন্ত কমিটি গঠন অর্থবহ হয় না। কমিটির কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন প্রদানের মতো জটিল বিষয়ে কাজ করার মাধ্যমে কমিটির সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের নিষ্ঠা ও দায়বদ্ধতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান প্রশাসনের গঠিত কমিটিগুলো তাদের প্রতিবেদন প্রদানের মাধ্যমে এক দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে। আগামীতেও এই ধারা অক্ষুন্ন থাকবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: February 17, 2025 | সময়: 8:02 am | সুমন শেখ