সর্বশেষ সংবাদ :

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে শিবিরের বিশাল শোভাযাত্রা

গোমস্তাপুর প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,চাঁপাইনবাবগঞ্জ( পুর্ব) শাখার আয়োজনে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন শিবিরের  জেলা সভাপতি সালাউদ্দিন সোহাগ,সেক্রেটারি আবৃদুল্লাহ,সাবেক সভাপতি মুক্তারুল ইসলামসহ তিন উপজেলা (নাচোল,গোমস্তাপুর, ভোলাহাট)  উপজেলার বিভিন্ন ইউনিয়ন, কলেজ  ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

সানশাইন/নাহিদ/শামি


প্রকাশিত: February 7, 2025 | সময়: 3:33 pm | Daily Sunshine

আরও খবর