, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ক্ষেতলাল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, ক্রীড়া সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে, পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিঃ দাঃ) রুহুল আমিন এর সভাপতিত্বে¡ ওই অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জিন্নাতুল আরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।