, , ।
স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নিয়ামতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী ও মুড়িহারী গ্রাম সহ বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী ফরিদা বেগম।
লিফলেট বিতরণকালে ফরিদা বেগম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে।
এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এনামুল, উপজেলা যুবদলের সদস্য সামাদ শোনার সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।