সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ এবং প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ঈমান হোসেন পাটোয়ারী বক্তব্য রাখেন।


প্রকাশিত: February 6, 2025 | সময়: 6:38 am | সুমন শেখ

আরও খবর