সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় আ’লীগ নেত্রীর সরকার বিরোধী লিফলেট বিতরণ; স্বামী আটক

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে সেই নাশকতার অভিযোগে গ্রেফতার হয় স্বামী ওহিদুর রহমান।
সোমবার সন্ধ্যার পর মৌসুমী রহমানের নিজ এলাকায় ড. মুহাম্মদ ইউনুস সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
এসব বিষয়ে মৌসুমী রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, লিফলেট বিতরণের পর থেকে তার ব্যবহৃত দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। সকালে থানায় ঘটনাটার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে গাড়িতে নিয়ে যাওয়ার সময় জয় বাংলা শ্লোগান দিতেও দেখা যায় ওহিদুর রহমানকে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নাশকতা মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের তার কোন পদ পদবী নাই।
উল্লেখ্য, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যান মৌসুমি রহমানের লিফলেট বিতরণের ছবি প্রকাশ পায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজেও।


প্রকাশিত: February 5, 2025 | সময়: 8:24 am | সুমন শেখ

আরও খবর