সর্বশেষ সংবাদ :

পোরশায় বিএনপির অফিস পু*ড়া*নোর মামলায় যুবলীগ নেতা আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আমজাদ হোসেন(৩০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

 

তিনি উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার কাদিপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। গত রোববার রাতে কাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।

 

পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গত বছরের ৪ নভেম্বর রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সানশাইন/রাজন


প্রকাশিত: February 3, 2025 | সময়: 9:13 pm | Daily Sunshine