সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মিন্টু আর নেই

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তেঘর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র রফিকুল ইসলাম মিন্টু শুক্রবার দিবাগত রাত ১১ টায় হ্্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা ৩টায় স্থানীয় তেঘর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


প্রকাশিত: February 2, 2025 | সময়: 6:39 am | সুমন শেখ