বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ওয়ার্ড ইউনিটক শক্তিশালী ও কমিটি গঠন করার লক্ষ্য ২২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় নগরীর ২২নং ওয়ার্ডের আলুপট্টির মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সভার উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাফফুজুর রহমান রিটন, সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, সালমগীর হোসেন, সোহেল রানা, ইসমাইল আলী রাহী, শুভেচ্ছা বক্তব্য দেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আকবর আলী জ্যাকি, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদল সদস্য মাসুদুল হক মৃধা মমিন, সদস্য গোলাম নবী জেমি,সুব্রত রায়,নূর নবী মুক্তা,শফিকুজ্জামান সজিব, জাহিদ,মজিবুল হক মিলন,রাকিব হোসেন,রেজাউর রহমান রবিন,নীরব খাঁন তারেক,শামিম হোসেন, সাইদুল ইসলাম, মুক্তার আলী সদ্দাম,তানভীর আহমেদ সুইট, জুয়েল, হাসান আলী।
কর্মী সভায় ১২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব এর নাম প্রস্তাব নেওয়া হয়। আহ্বায়ক পদে ৪জন এবং সদস্য সচিব পদে ৪ জনের নাম প্রস্তাবিত হয়।রাজশাহী মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কর্মীসভা করছি এবং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্য আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীদের নাম প্রস্তাব গ্রহণ করছি। মহানগরীর ৩০টি ওয়ার্ডে কর্মীসভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত হবে।