বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোঃ কামরুজ্জামান সরকার বাবু/ নওগাঁ (পোরাশা): নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে সরাইগাছি বায়তুন নুর কমপ্লেক্স কওমি মাদ্রাসা ৭ হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে আজ শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি, ও সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, হিফয শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং মুহাতামিম।
উল্লেখ্য, সভাপতি মহোদয়-কে মাদ্রাসার পাঠ দান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি তার বক্তব্য বলেন, আমরা আমাদের মাদ্রাসার কথা বলবো না সুন্দর আপনারা শিক্ষার্থীদের ভর্তি করবেন সেই ছোট কোমলমতি শিক্ষার্থী মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত ভালো না মন্দ বলে দিবে ইনশাআল্লাহ। অসহায় গরীব মানুষের জন্য রয়েছে ছাড়। মাদ্রাসার পরিবেশ সুন্দর। লেখা পড়ার মান সন্তোষজনক। এককথায় সময়ের গুরুত্ব দিয়ে পাঠ দান দেওয়া হয়। আপনাদের সন্তান কে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আল্লাহর রহমতে ঘুমাতে পারবেন।
সানশাইন/রাজ