সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় গরু-মহিষ আটক

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত থেকে ভারতীয় একটি মহিষ ও দুটি গরু আটক করেছে বিজিবি। সোমবার রাতে ওই সীমান্ত এলাকার জশৈল বটতলা থেকে তা আটক করা হয়। ১৬, বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) বিভীষণ বিওপি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের বটতলা নামক স্থানে মালিক বিহীন অবস্থায় একটি ভারতীয় মহিষ ও দুটি গরু জব্দ করে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ ৩০ হাজার টাকা। যা মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে বিজিবি জানায়।


প্রকাশিত: January 29, 2025 | সময়: 7:47 am | সুমন শেখ

আরও খবর