সর্বশেষ সংবাদ :

তানোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ২

স্টাফ রির্পোটার, তানোর: রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুই জন। সোমবার বেলা ৩টার দিকে তানোর উপজেলার তানোর টু মুন্ডুমালা রাস্তার দেবিপুর মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী বোয়ালিয়া থানার শিরোইল এলাকার রফিকুল ইসলামের পুত্র জাহিদ আলম (৪৫) ও একই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র পলাশ হোসেন (২৬)।
আহতরা হলেন তানোর পৌর এলাকার গোল্ল্াপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের পুত্র রিয়াজ উদ্দীন (৪২) ও একই গ্রামের মৃত গোবিন্দ দাসের পুত্র ভুবোন দাস (২৬)।
জানা গেছে, বেলা ৩টার দিকে ভুবোন তার মোটরসাইকেলে রিয়াজকে নিয়ে চাঁপাইনব্বাগঞ্জ যাচ্ছিলেন। অপর দিকে জাহিদ আলম ও পলাশ হোসেন মোটরসাইকেল নিয়ে তানোরের দিকে আসচ্ছিলেন। তানোর টু মুন্ডুমালা রাস্তার দেবিপুর মোড়ের পাশের রাস্তায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়। আহত দুইজনের পা ভেঙ্গে গেছে। আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।


প্রকাশিত: January 28, 2025 | সময়: 7:44 am | সুমন শেখ

আরও খবর