বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ’কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা। মতবিনিময়ের শুরুতেই নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যানবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ।
এদিকে নবাগত ইউএনও’র সাথে নওহাটা পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়ের শুরুতেই নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানান নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, নওহাটা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নওহাটা পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম কমল, যুবনেতা সম্রাট, বকুল, রকসি, আজমত, মামুন, রফিকুল, জুয়েল, পরশ সহ নওহাটা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।