, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর-লালপুর সড়কের শিমুলতলা নামক স্থানে মোটর সাইকেল ও আটোভ্যানের সংঘর্ষে মোটর সাইকেল চালক আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ উত্তর লালপুর গ্রামের মৃত শহিদুজ্জামানের পুত্র। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল্লাহ মোটর সাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুর যাবার পথে শিমুলতলা নামক স্থানে বিপরিত দিকে থেকে আসা অটোভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে আব্দুল্লাহ সড়কে সিটকে পড়ে মাথায় আঘাত পান। তাকে লালপুর হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় আব্দুল্লাহর লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।