, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের পৌর এলাকার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক সাখাওয়াত হোসেন বিপু সহ অন্যরা উপস্থিত ছিলেন।