সর্বশেষ সংবাদ :

নওগাঁয় কৃষকদলের কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ পৌরসভা কমিটির উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের পাশে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর কৃষক দলের সভাপতি এসএম রাশিদুল আলম সাজু।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম সসম্পাদক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, আমিনুল হক বেলাল, শফিউল আজম রানা, জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, নওগাঁ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি যখন দেশের ক্ষমতায় ছিল তখন কৃষকদের অভাবনীয় উন্নতি ও কল্যান করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর খাল খনন এবং বাগান সৃজনের মাধ্যমে কৃষি ও কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে কৃষির আমল পরিবর্তন করেছিলেন। কিন্তু স্বৈরাচার মেখ হাসিনা সরকার পুরো দেশসহ কৃষিকে ধ্বংস করে ফেলেছে।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ