সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৬) নামে এক জামায়ত নেতার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাটের সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে।
তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত নেতা দেলোয়ার হোসেনের মৃত্যুতে তাৎক্ষণিক শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।


প্রকাশিত: January 2, 2025 | সময়: 7:31 am | সুমন শেখ