বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে।’
সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, ‘মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্র্বতী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।’
পুলিশের মধ্যে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘তাদেরকে চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে।’ নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে বই বিতরণের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘মানুষ কী পরিবর্তন চায়? শান্তিশৃঙ্খলা, মানবাধিকার চায় মানুষ। আমরা সবার অধিকার নিশ্চিত করতে চাই। আমরা এক পরিবার হতে চাই।’