, , ।
রাসেল সরকার, মোহনপুর :
মোহনপুর বহু ধরণের ফসল উৎপাদনের দিক থেকে রাজশাহীর অন্যতম একটি উপজেলা। মোট আয়তনের সিংহ ভাগই কৃষি ভূমি। এখানকার চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ১৩ হাজার ৪শ ৬৮ হেক্টর। কৃষকদের এসকল ফসলের সফল উৎপাদনে প্রয়োজনীয় সার, কীটনাশকের সুষম বিক্রয়-বন্টন নিশ্চিত করেছে উপজেলা কৃষি বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী জেলার অন্যতম ফসল উৎপাদনকারী উপজেলা মোহনপুর। সৌখিন ফসলের উপজেলা হিসেবে প্রসিদ্ধ এ উপজেলা। ধান, পান, আলু, রসুন, পেঁয়াজসহ নানা ধরণের সবজির সমাহারে ভরপুর মোহনপুর। ছোট আয়োতনের উপজেলায় বোরো ধান চাষের পরিমাণ প্রায় ৭ হাজার হেক্টর, আলুচাষের পরিমাণ প্রায় ৫ হাজার হেক্টর, পান চাষের পরিমাণ প্রায় আড়াই হাজার হেক্টর জমি।
মোহনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল ইসলাম বলেন, মোহনপুর উপজেলা শষ্য ভান্ডারে পরিপূর্ণ । এখানে একাধিক দামী ফসলের চাষবাদ হয়। কৃষকদের প্রয়োজনীয় সারের চাহিদা অনুযায়ী পুরোপুরি ভাবে সরকার সার সরবরাহ রেখেছে। সরকারী ভাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে সার বিতরণের পাশাপাশি বিক্রয়যোগ্য সার বিক্রয়ের লক্ষে বিসিআইসি সার ডিলার নিযুক্ত রয়েছেন। আমাদের কৃষি বিভাগের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সার বেঁচাকেনা চলছে। ডিলারদের সঙ্গে নিয়োমিত আলোচনার মাধ্যমে ন্যাযমুল্যে সার বিক্রয় ব্যবস্থা নিশ্চিত রাখা হয়েছে।
এখানে সারের সংকট দেখা যায়নি এবং সংকট সৃষ্টির সুযোগও নাই। কৃষকদের ফসল উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক সার বিক্রির জন্য উপজেলার কেশরহাট পৌর এলাকায় ১জন এবং ৬টি ইউনিয়নে ৬ জন বিসিআইসি সার ডিলার সরকারী ভাবে নিযুক্ত রয়েছেন। সরকার চলতি মৌসুমে চাহিদানুযায়ি সার সরবরাহ রাখায় সারের সংকট ছিলনা। সারের কৃত্রিম সংকট যেন না ঘটে এজন্য সকল ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। এজন্য সংকট দেখা দেয়নি।
এছাড়াও কৃষি বিভাগ আরো জানায়, ডিসেম্বর মাসের জন্য সারের চাহিদা দেয়া হয়েছিল ইউরিয়া ৮শো ৮৭ মেট্রিক টণ, টিএসপি ১৬০ মেট্রিক টণ, ডিএপি ৭শো ৬৪ মেট্রিক টণ, এমওপি ৪শো ৫০মেট্রিক টণ। প্রাপ্ত সারের পরিমাণ ইউরিয়া ৮শো ৮৭মেট্রিক টণ, টিএসপি ১৬০ মেট্রিক টণ, ডিএপি ৭শো ৬৪মেট্রিক টণ এবং এমওপি ৪শো ৫০ মেট্রিক টণ। এজন্য সারের সংকটের কোনো সুযোগ নাই।
মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের কৃষক দুলাল হোসেন জানান, আলু, রসুন, পেঁয়াজসহ অন্যান্য ফসলের চাষ করেছি। বাজারে প্রয়োজনীয় সময় সার পেয়েছি। ফসলে সঠিক সময়ে সঠিক ভাবে সার কীটনাশক প্রয়োগ করছি। আমার ফসল এখন পর্যন্ত ভাল আছে।
জানতে চাইলে বিআইসি সার ডিলার সমিতির মোহনপুর শাখার সভাপতি এবং মেসার্স রহমান ট্রেডার্সের প্রোপাইটর মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকার সঠিক ভাবে সার বরাদ্দ রেখেছেন। কৃষি বিভাগের ডোজ মোতাবেক কৃষক পর্যায়ে সরকারী মুল্যে সকল ডিলারগণ সার বিক্রি করছেন। উপজেলা কৃষি অফিসসহ ইউএনও মহোদয়ের দিক নির্দেশনায় সঠিক ভাবে ন্যায্য মুল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করা হচ্ছে। এখানে সংকটের কোনো কারণ নাই এবং কারো কারচুপির সুযোগও নাই।
সানশাইন রাসেল/শামি