, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে- ৫ ঘন্টা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহিরাঙ্গন (ক্যাম্পাস চত্বর) পরিস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন- ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ১১টা থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
সকালে আনুষ্ঠানিক ভাবে এ পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জুবায়ের আল ফয়সাল। অন্যান্য অতিথিদের মধ্যে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, ডাক্তার শহীদ, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজেদ প্রমুখ।
এ অভিযানে বিডি ক্লিন জয়পুরহাট শাখার প্রধান উপদেষ্টা পাঁচবিবি বালিঘাটা দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট জয়নুল আবেদিন মাহমুদ, বিডি ক্লিনের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান, জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক রাকিবুল হাসান, পাঁচবিবি শাখার সমন্বয়ক নুসরাত জাহান সহ ১০০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
বিকেলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) সরদার ডাক্তার সর্দার রাশেদ মোবারক জুয়েল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শনিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করেন।