, , ।
লালপুর (নাটোর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, একটি গোষ্ঠি কৌশলে বাংলাদেশের মধ্যে দা*ঙ্গা সৃষ্টির চেষ্টা করছে।এই পাতানো ফাঁদে কোন ভাবেই আমাদের পা দেওয়া যাবে না। আমরা বাংলাদেশে হিন্দু-মুুসলমান ভাই-ভাই সম্পর্কে বসবাস করছি। ভারত ইচ্ছে করলেই হুমকি ধামকি দিয়ে বাংলাদেশকে মাথা নত করাতে পারবে না। বাংলাদেশের আঠারো কোটি মানুষ, আঠারো কোটি রাই*ফেল। শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালপুর উপজেলার ধুপইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওয়ালিয়া ইউনিয়ান বিএনপি আয়োজিত এক সুধি সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এসকল কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে টিপু বলেন, এদেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান, এদেশ রক্ষা করেছে বেগম খালেদা জিয়া, এদেশ রক্ষা করবে তারেক রহমান।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে টিপু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী বহুবার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার যুদ্ধের সময় পালিয়ে গিয়েছে,এক-এগারোর সময় পালিয়ে গিয়েছে। এবারো আপনাদের রেখে পালিয়ে গিয়ে সেখান থেকে উসকানি দিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। আপনাদের পলাতক নেত্রীর উসকানিতে আপনারা পা দিয়ে নিজেদের ক্ষতি করবেন না।’
সুধি সমাবেশে ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন নাটোর জেলা কৃষকদলের সাবেক সভাপতি বাবু রঞ্জিত সরকার, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ ,গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,নাটোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাহান মাসুম প্রমুখ।
সানশাইন / শামি