সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার: আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রবিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে এলডিপির জেলা ও মহানগর কমিটি। এলডিপি’র সমাবেশ থেকে বক্তরা ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এলডিপির রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আযম জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহসভাপতি গোলাম আযম টুটুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান ডাবলু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সুইট প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তার পেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ইসকন অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে।
তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ইসকনকে দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীন হওয়ার পরেও গত ১৬ বছর পরাধীন ছিলাম। ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে।’


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ