, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার জুয়েল, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মামুনূর রশিদ, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ সহ ৪ শহীদ পরিবার ও আহতদের স্বজনরা বক্তব্য রাখেন।
স্মরণসভা থেকে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঠিক বিচার, শহিদ ও আহত পরিবারের প্রতি আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
পরে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদ পরিবার ও আহতদের নগদ অর্থ সহ উপহার প্রদান করা হয়।