সর্বশেষ সংবাদ :

ইস*কন নি*ষি*দ্ধ ও আইনজীবী হ*ত্যা*র বিচারের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষেভ মিছিল

মিকাইল হোসাইন,পাবিপ্রবি :

সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-কে নিষিদ্ধ ও ইসকন সদস্য দ্বারা আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)সাধারন শীক্ষার্থীবৃন্দ। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিলটি বের করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা- পাবনা মহাসড়ক অবরোধ করে মাহাতাব টাওয়ার পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসের দিকে ফিরে আসে। কিছু সময় ক্যাম্পাস গেটে অবস্থান করে ক্যাম্পাসের ভেতরর প্রবেশ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় প্রশাসনের শীক্ষার্থী মেরাজ হোসেন বলেন, ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশে যে বিপ্লব হয়েছে সেটা যেন প্রতিবিপ্লবে রুপ না সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষেভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আইনজীবী সাইফুল হক আরিফের গায়েবি নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

সানশাইন / মিকাইল/শামি


প্রকাশিত: November 27, 2024 | সময়: 6:14 pm | Daily Sunshine

আরও খবর