সর্বশেষ সংবাদ :

শহীদ ‘কাইয়ুম’ এর নামে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুইটি হলের নাম পরিবর্তন এবং ‘শহিদ আব্দুল কাইয়ুম হল’ নামে নতুন একটি হলের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। এছাড়া, নতুন ক্যাম্পাসের ছাত্রহল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।

উল্লেখ্য, কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় মারা হন। এছাড়া গত ৪ নভেম্বর শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ নামকরণ করার জন্য হলটির প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেছিল ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।

সানশাইন / শামি


প্রকাশিত: November 21, 2024 | সময়: 5:14 pm | Daily Sunshine

আরও খবর