মোহনপুরে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে আবেদন ৪৪ টি

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি)তে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ ও এক পৌরসভাতে ওএমএস কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। রবিবার কর্মদিবশে আবেদন প্রক্রিয়া শেষ হয়।
এতে ৬টি ইউপিতে ১৫টি বিক্রয় কেন্দ্রের বিপরিতে ৩৫টি আবেদন পড়েছে। এক পৌরসভার ৬টি বিক্রয় কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৯টি। তবে ডিলার নিয়োগে আবেদন প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে হচ্ছে বলে জানান আবেদনকারীরা।
উপজেলা খাদ্য অফিস সূত্রে, উপজেলার এক নম্বর ধুরইল ইউপির ৩টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৩টি। দুই নম্বর ঘাষিগ্রাম ইউপির ২টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৪টি। তিন নম্বর রায়ঘাটি ইউপির ২টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৫টি। চার নম্বর মৌগাছি ইউপির ৩টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৯টি।
পাঁচ নম্বর বাকশিমইল ইউপির ৩টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ১০টি। ছয় নম্বর জাহানাবাদ ইউপির ২টি কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৪টি। এছাড়াও এক কেশরহাট পৌরসভার ৬টি বিক্রয় কেন্দ্রের বিপরিতে আবেদন পড়েছে ৯টি।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী জানান, সঠিক নিয়মে ও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রাপ্ত আবেদনপত্রগুলো যাচাই-বাছাই এর জন্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি প্রাপ্ত আবেদনসমুহ যাচাই-বাছাই করে খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উপজেলা খাদ্যবান্ধব ও ওএমএস কমিটির সভায় যোগ্য ও বৈধ আবেদনকারীদের বিষয়ে সদস্য সচিব হিসেবে উপস্থাপন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা জানান, একেবারেই স্বচ্ছভাবে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আবেদনকারিদের মধ্যে থেকে প্রয়োজনবোধে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ