সর্বশেষ সংবাদ :

নগরীতে অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জালাল উদ্দীন (৫২), জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি ৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: November 7, 2024 | সময়: 5:55 am | সুমন শেখ

আরও খবর