সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিশোরীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এসময় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ, প্রধান শিক্ষক কাওসার আলী, সাংবাদিক নাহিদ ইসলাম, আলাউদ্দিন পারভেজসহ স্বাস্থ্যকর্মীরা।
প্রসঙ্গত: এ টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার ১৩ হাজার ৬২৭ জন কিশোরীকে জরায়ু ক্যানসার প্রতিরোধে এ টিকা দেয়া হবে।


প্রকাশিত: October 25, 2024 | সময়: 4:53 am | সুমন শেখ