, , ।
রাবি প্রতিনিধি: আইন অনুষদে সেমিস্টার সিস্টেম বাতিল করে পুনরায় ইয়ারলি সিস্টেম চালুর দাবি জানিয়েছে অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিসরোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।
সেমিস্টার সিস্টেম চালু হলে শুধু পরীক্ষায় ভালো ফলের জন্যে পড়াশোনা করলে আইন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয় বলে মানববন্ধনে বলে শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম সন্ধি বলেন, সেমিস্টার সিস্টেম করার বেশ কিছু সমস্যা রয়েছে।সমস্যাগুলো হলো সাংবিধান কিংবা যে বড় বড় কোর্সগুলো রয়েছে, এগুলো পড়ার জন্য আসলে ৩/৪ মাস সময় যথেষ্ট না।১ বছর সময় হলে আমরা বিষয়গুলো ভালোভাবে জানতে পারি ও পরীক্ষায় ভালো করতে পারি।
একই সাথে সেমিস্টারে পদ্ধতিতে চালু থাকলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:বিজেএস,বার কাউন্সিল পরীক্ষায় আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো না।
কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ইয়ারলি সিস্টেম চালু থাকলেও আমরা সেমিস্টার সিস্টেমে শুধু পরীক্ষায় ভালো করার জন্য পড়ছি বিস্তারিত কিছু জানতে পারছি না।এজন্য আমরা পুনরায় ইয়ারলি সিস্টেমে ফিরে যেতে চাই।
উল্লেখ্য,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আইন, আইন ও ভূমি প্রশাসন বিভাগে পূর্বে ইয়ারলি সিস্টেম থাকলেও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টারে চালু হয়। মানবন্ধবে বিভিন্ন শিক্ষাবর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।