, , ।
সানশাইন ডেস্ক: সরকার পরিবর্তন হলেও এখনো মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, সরকার বদলে গেছে। আমি-তুমি আগে যেমন ছিলাম, ঠিক তেমনই আছি। মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সব কিছু আগের মতোই রয়েছে, নেই শুধু শেখ হাসিনা।
আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সকল মন্তব্য করেছেন।
এই আলোচনা গয়েশ্বর চন্দ্র বলেন, “আ.লীগ সরকারের সময় হয়ে যাওয়া মামলায় এখনও বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে”। প্রশ্ন তোলেন, “এ মামলা গুলোতে এখনও কেন হাজিরা দিতে হচ্ছে? সরকার পরিবর্তন হওয়ার পরও এমন ভোগান্তি পোহাতে হচ্ছে কেন? এর-পরই বলেন, এজন্যই বলেছি সরকার আগের মতোই আছে। কোন পরিবর্তন হয়নি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবো। এই মুহুর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে উপস্থিত হবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে। তাই আপনারা জাতির সামনে পরিষ্কার করুন, কতদিনের মধ্যে নির্বাচন দেবেন। এ সময় জাতির সামনে নির্বাচন কবে হবে সেটা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গয়েশ্বর।
বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় দুর্বল জানিয়ে এই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণকে নিয়ে কাজ না করলে প্রশাসন দিয়ে কাজ করাতে পারবেন না। মানুষকে সম্পৃক্ত করে কাজ করতে হবে বলেও আরও মন্তব্য করেন তিনি।