সর্বশেষ সংবাদ :

আবারও পানির নিচে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা

সানশাইন ডেস্ক: ভারী বর্ষণে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ঝড় ও প্রবল ধারা বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম গুলো এ তথ্য জানায়।

 

এদের প্রতিবেদনে বলা হয়েছে, এ বন্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ, মদিনা, আসির, জাজান, আল-বাহা, হাইল এবং তাবুক অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রবল বৃষ্টির কারণে, মক্কার রাস্তা গুলো ডুবে গেছে এবং রাস্তর পানিতে গাড়ির প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে।

এর আগে, জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছিলো।

 

 

সৌদি আবহাওয়া বিভাগের প্রতিবেদনে “লোহিত সাগরের উপর উত্তর-পশ্চিম বাতাস-সহ অব্যাহত অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়েছে”। মক্কা, শারকিয়া, মদিনা ও তাবুক-সহ মোট ৮টি অঞ্চলে সতর্কতা জারি থাকায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেন।


প্রকাশিত: October 13, 2024 | সময়: 11:13 am | Daily Sunshine

আরও খবর