, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ (৬২) উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তানোর স্বাস্থ্য কেন্দ্রের ভেতরের মেইন গেটের মেঝে থেকে লাশটি উদ্ধার করেন। কিন্তু ওই লাশের নাম ঠিকানা বলতে পারেনি কেউ।
সকালে ঘটনা স্থলে গিয়ে জানা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের অনেক রোগীর অভিভাবকরা বলেন, মৃত ওই লোকটিকে শনিবার দুপুর থেকে সন্ধ্যা অবদি হাতে ব্যাগ ও বস্তাসহ স্বাস্থ্য কেন্দ্রের পুকুর পাড়ে বসে থাকতে দেখা গেছে।
তানোর স্বাস্থ্য কেন্দ্রের (টিএইচএ) বানাবাস হাজদা বলেন, রাত এগারোটার দিকে ওই বৃদ্ধ স্বাস্থ্য কেন্দ্রের ভেতরের মেইন গেটের সামনে মেঝেতে মরে পড়েছিল। বিষয়টি রাতেই থানা পুলিশকে জানানো হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, বয়স্ক মৃত ওই বৃদ্ধ ভবোঘুরে। পাগল টাইপের। স্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।