সর্বশেষ সংবাদ :

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকার অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আব্দুস সালাম বাবু (৪৮), ইয়াহিয়া আলমগীর শিমুল (৪২), সোহেল রানা (৩৮), লুকু (৪২), আসারুল (৩৬) ও টুটুল (২৪)।

 

জানা গেছে, গতকাল ৩ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম গতকাল রাত পৌনে ৯ টার দিকে বোয়ালিয়া থানার পবা মিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: October 5, 2024 | সময়: 7:30 am | সুমন শেখ

আরও খবর