, , ।
স্টাফ রিপোর্টার: ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চল প্রবীণ এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) আয়োজনে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের টালীপাড়া সমন্বিত সামাজিক ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সকল প্রবীণ ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন অনুষ্ঠানের সঞ্চালক কারিতাস রাজশাহী অঞ্চল (এসডিডিবি) এনিমেটর মি. স্বপন এল. গমেজ।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাসিক ২ নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির সভাপতি মি. এভারিষ্ট হেম্ব্রম, কারিতাস রাজশাহী অঞ্চল (আলোকিত শিশু প্রকল্প) কর্মসূচি কর্মকর্তা মিসেস র্যান্সি রুথ হাঁসদা, বাগানপাড়া কাথিডাল ধর্মপল্লী সরকারি পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার লিটন কস্তা, রাজশাহী শহর সমাজসেবা কর্মকর্তা সফি মাহাম্মদ। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও খেলাধুলার অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এদিকে, নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, জেলা প্রবীণ হিতোষী সংঘের সভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, রানী এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর নওগাঁ এরিয়া ম্যানেজার আসমামুল হাসান, নওগাঁ সদর উপজেলার শাখার ব্যবস্থাপক ববি রাণী, নওগাঁ জোনের সরকারি অফিসার নাজমুল হুসাইনসহ অন্যরা। অনুষ্ঠানে প্রবীণ হৈতষী সংঘের সদস্য ও গণ্যম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাটে জেলা প্রশাসকের (ডিসি অফিস) কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিম, সহকারি পরিচালক সাদেকুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদস্য আবু মহিউদ্দিন।
শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সংগঠনের উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহসভাপতি মজিবুর রহমান ও কোষাধ্যক্ষ ইকরামুল রেজাসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদেরকে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন, অনেক সন্তান আছে যারা বাবা-মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা-মায়ের সঠিক যত্ন নেন না। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।