, , ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়া রোগী দেখা, প্রেসক্রিপশন দেয়াসহ অন্যান্য মেডিক্যাল প্র্যাকটিস কার্যক্রম চলমান রাখার অপরাধে এস এম জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা’র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিংড়া বাজারের চাউলপট্টি মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় এই অর্থদন্ড করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।