জাতীয়করণের দাবী নিয়ে শিক্ষকরা রাস্তায়

স্টাফ রিপোর্টার: শিক্ষাক্ষেত্রে বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে শিক্ষকরা চার দফা দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর :
মান্দা: নওগাঁর মান্দায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাশিস মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সরদার, রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর প্রমুখ।
শেষে এসব দাবী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।
মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মনিরুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চুনাখালী এনায়েতউল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এনতাজুল হক, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান বাবলু।
বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করা, শিক্ষকদের জন্য আলাদা পে-কমিশন গঠন ও আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তিরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া মানিক ও কচুগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জামান হোসেন বক্তব্য রাখেন। পরে শিক্ষক নেতারা ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রধান করেছে শিক্ষকরা। বেলা সাড়ে এগারোটার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটার ইকরামুল হক, গোমস্তাপুর টিবিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষকনেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
বদলগাছী: নওগাঁর বদলগাছীতে মাধ্যমিক শিক্ষকেরা মানব বন্ধন করেছে। তারা বলেন দীর্ঘদিনের জাতীয় করনের দাবিতে এ মানব বন্ধন করছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ও জাতীয় করনের দাবিতে বেশ কিছু সময় ধরে আন্দোলন ও মানব বন্ধন করা হয়েছে। কিন্তু কোন লাভ করতে পারেন নি তারা। ৫ আগষ্ট সরকার পতনের পর আবার মানব বন্ধন শুরু করছে। বেলা ১১টায় শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামের নেত্রীত্বে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে অংশগ্রহণ কারীদের মধো বক্ত্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা গাবনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু হুরাইরা বাদশা সহ প্রমূখ। তারা বলেন শিক্ষকদের পদায়ন ও কমিশন গঠনের দাবী করেন। শেষে একটি স্বারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।

তানোর: বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীর তানোরে মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছেন। বেলা ১১ টার দিকে তানোর থানা মোড়ে তানোর বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমির উদ্দীন, তানোর পৌরসভার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টু, প্রাণপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা, জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দীন মিয়া, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা কামরুজ্জামান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। বক্তরা বলেন, বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য জোর দাবি জানান। এসময় উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তানোর উপজেলা নিবাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্বরকলিপি প্রদান করেন শিক্ষকরা।
পোরশা: নওগাঁর পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সহকারি শিক্ষকদের পদায়ন বন্ধরাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার সকালে ঘন্টা ব্যাপি ওই মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে ইউএনও আরিফ আদনানের মাধ্যমে শিক্ষা উপদেষ্ঠা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, নিতপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম, পলাশবাড়ি চাচাইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক, নিতপুর দাঃ সুন্নাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাশির, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ আলী ও একাডেমিক সুপারভাইজার কনক রায় সহ উপজেলার বে- সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহণ করেন। অপরদিকে, রোববার বিকালে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেন। এতে শতাধীক শিক্ষক অংশ গ্রহণ করেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর