বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর আদর্শ মহাবিদ্যালয় মাঠে এসিআই মটরসের দিনব্যাপী সোনালিকা ডে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এসিআই মটরসের আয়োজনে সোনালিকা ট্র্যাক্টরের ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ১১০টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয়, এছাড়া স্পেয়ার পার্টসে ১০%, লুব ওয়েলে ৬% ও রোটাভেটর এর ব্লেডে ৫% ডিসকাউন্টে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। এবং প্রতিটি বুকিং ও ডেলিভারি কাস্টমারদের জন্য ছিল আকর্ষণীয় উপহার ও নগদ ক্যাশ ডিসকাউন্ট।
উক্ত আয়োজনে সকল কাস্টমার, হেলপার ও ড্রাইভার ভাইদের ফ্রি হেলথ চেকআপ ও ফ্রি ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া উপস্থিত সকলের জন্য ছিল বিভিন্ন গেম শো ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের জেনারেল ম্যানাজার শামীম হোসাইন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার তানজিম ইসলাম, সার্ভিস কো-অর্ডিনেটর তানজিব হাসান, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদি হাসান, রিকভারি টেরিটোরি ম্যানেজার মাসুদ আলম, এছাড়া এ ক্যাম্পেইনে নওগাঁর ৩ টি ও চাঁপাইনবাবগঞ্জের ২ টি উপজেলার প্রায় শতাধিক ট্র্যাক্টর মালিক ও চালক অংশ নেন।