, , ।
সানশাইন ডেস্ক: নাটোরের লালপুরে ফ্রিজের তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান নামে এক ইলেক্ট্রিশিয়ানের মারা গেছেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল কালুপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে হাফিজুর রহমান (৪০)।
এই বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, হাফিজুর তার নিজ গ্রামের বাবলুর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে অসাবধানতা-বশত বিদ্যুৎস্পর্শ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান-কে মৃত ঘোষণা করেন।