সর্বশেষ সংবাদ :

রাজশাহীর রেল স্টেশন থেকে ২শ’ গ্রাম হেরোইনহ-সহ আটক এক

সানশাইন ডেস্ক: রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে হেরোইন-সহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব -৫।

 

 

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-সহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির নাম জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬)। তিনি গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

 

 

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে মাদক কারবারী নাসা হেরোইন নিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করে। এ সময় র‌্যাব তার গতিবিধি লক্ষ্য করে শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালায়। এ সময় নাসাকে গ্রেফতার করে র‌্যাব।

 

এরপরে তার নিকত তল্লাশি চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। নাসা একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। আসামি-কে রেলওয়ে পাকশি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।


প্রকাশিত: September 21, 2024 | সময়: 4:46 pm | Daily Sunshine