সর্বশেষ সংবাদ :

জমির উপর দিয়ে বিদ্যুতের লাইন, বিপাকে কৃষক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার নিজের জমির উপর দিয়ে বৈদ্যুতিক লাইন যাওয়ায় বিপাকে পড়েছেন তরিকুল ইসলাম নামে এক কৃষক। এ বিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহীর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী ওই কৃষক।
অভিযোগে তরিকুল ইসলাম জানান, তানোর উপজেলার তাঁতিহাটি মৌজায় ৮৭শতক জমি ক্রয় করা হয়েছে। যা ১৪ বছর যাবত তিনি ভোগ দখল করছেন। জায়গাটি রাস্তার ধরে। হিংসাত্মকভাবে তাঁতিহাটি গ্রামের রেজাউল করিম তার ব্যক্তিগত বিদ্যুতের লাইন টানতে তার জমির উপরে দিয়ে নিয়ে গেছে। এর আগে ভুক্তভুগী বিদ্যুতের লাইন তার জমির উপর দিয়ে না দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু সে আবেদনে কোন গুরুত্ব না দিয়ে রেজাউল করিম তার কৃষি জমির উপর দিয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় লাইন নিয়ে গেছে। বিদ্যুতের লাইনটি এমনভাবে টানা হয়েছে তাতে বাড়ি নির্মান করতে গিয়ে ভবিষ্যতে চরম সমস্যায় পড়তে হবে।
এ বিষয়ে রাজশাহী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জহুরুল ইসলাম বলেন, নিয়ম মেনেই সকল বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে। সেই লাইন যদি কারো জমির উপর দিয়ে যায় সেখানে আমাদের কি করার আছে। যদি কারো সমস্যা থাকে তাহলে তার আবেদনের প্রেক্ষিতে আমরা সে অনুযায়ী লাইন নিয়ে যাবো।


প্রকাশিত: September 12, 2024 | সময়: 5:21 am | সুমন শেখ

আরও খবর