সর্বশেষ সংবাদ :

মোহনপুরে ৭০০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ

মোহনপুর সংবাদদাতা: বুধবার মোহনপুর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সাতশত জন কৃষকের মাঝে বিনামূল্য সাতশত কেজি পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। অতিরিক্ত কৃষি কর্মকর্তা এম এ মান্নান বিশেষ অতিথি ছিলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম হাননান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা সহ উপজেলার কৃষক।
কৃষি অফিস সূত্রে জানা যায় সাতশত জন কৃষককে দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএপি বরাদ্দ দেয়া হয় এবং প্রতিজন কৃষককে এক কেজি করে পেঁয়াজের বীজ দেয়া হয়। মোট সাতশত কেজি পেঁয়াজ বীজ সাতশত বিঘা জমিতে রোপন করা যাবে। এতে পেঁয়াজের ঘাটতি অনেকাংশে কমে যাবে।


প্রকাশিত: September 12, 2024 | সময়: 5:19 am | সুমন শেখ