সর্বশেষ সংবাদ :

বাগমারার সাবেক এমপি এনামুলকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এর জন্য সাবেক এই এমপিকে দুদক কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার জন্য তলব করেছে।

 

কমিশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

 

খোরশেদা ইয়াসমীন বলেন, অর্থপাচার, প্রকল্পে অনিয়ম-সহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যে প্রাথমিক সত্যতা থাকায় কমিশন তাদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম-সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নির্বাচিত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগে ৪ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। তার নিজ নামে রাজশাহী, ঢাকা ও গাজীপুরে কৃষি ও অকৃষি জমি-সহ তাদের পরিবারের নামে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশন ।


প্রকাশিত: September 4, 2024 | সময়: 12:37 pm | Daily Sunshine

আরও খবর