, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ-চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কর্মসূচির আয়োজক ডা. ময়েজ উদ্দীন, ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দীন আহমদ, ডা. ইসমাইল হোসেন, ডা. ইস্রাফিল, ডা. রেজাউল করিম, ডা. নাসির উদ্দীন, ডা. মাহফুজ রায়হান, ডা. আব্দুস সামাদ, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান, ডা. নূর বক্স পারভেজসহ জেলার বিভিন্ন স্থরের চিকিৎসকবৃন্দ।
এছাড়াও সাধারণ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবক, বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধি, সেবা, বিজয় ও সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী, জেলা ফারিয়া ও ফার্মেসী মালিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন ও দ্রুত খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।