সর্বশেষ সংবাদ :

বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের প্রতিনিধি আহসান হাবিব, একাত্তর টিভি এবং সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলী সানের প্রতিনিধি কামাল সুকরানা, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, মানবজমিনের প্রতিনিধি ইমরান আলী, জাগো নিউজের প্রতিনিধি সোহান মাহমুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মমিনুল ইসলাম বাবুসহ অন্যরা।
উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাঙটুরসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায়।


প্রকাশিত: August 28, 2024 | সময়: 5:21 am | সুমন শেখ

আরও খবর