সর্বশেষ সংবাদ :

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয় -নরেন্দ্র মোদি

আন্তর্জতিক ডেস্ক: দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকার। সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয়।

 

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দয়া ভাষণে মোদি এসব কথা বলেন। সূত্র, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

 

২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির টানা ১১তম ভাষণ। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করি, শিগগিরই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

 

শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। তখন ঢাকাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের ৬৪ জেলার ৫২টিতেই সাম্প্রদায়িক হামলার ও সহিংসতার ঘটনা ঘটেছে।


প্রকাশিত: August 15, 2024 | সময়: 12:00 pm | Daily Sunshine

আরও খবর