বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাস থেকে রেলগেট নামানোর কথা ছিল। কিন্তু নামিয়ে দেয়া হয় পানি উন্নয়ন বোর্ডের মোড়ে। এরপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোহিনূর বেগমকে (৭৫)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ফতেপুর গ্রাম।
জানা যায়, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহীগামি বাসে রাজশাহীতে পৌছে নিখোজ হয়েছেন কোহিনূর বেগম। তিনি নগরীর উপশহর ৪২৩/১ বি ব্লক ১ নম্বর সেক্টরের রাজিয়া ভিলায় ছেলের বাসায় আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তার সন্ধান না পাওয়ায় সংশ্লিষ্ট শাহ মখদুম, বোয়ালিয়া থানা এবং উপশহর পুলিশ ফাঁড়িতে অবগত করা হয়েছে। কোন সুহৃদ ব্যক্তি তার খোজ পেলে কোহিনূর বেগমের ছেলে মিজানুর রহমান মিঠুর সঙ্গে ( ০১৭২১৭৬৮৪৮৫) যোগাযোগের অনুরোধ করা হলো।