, , ।
স্টাফ রিপোর্টার, (চারঘাট): চারঘাটের মাটিতে অবৈধভাবে একটি পুকুরও খনন করতে দেয়া হবে না। এ কথা বলেছেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।
তিনি বলেন, এই চারঘাটের মাটিতে অবৈধভাবে একটি পুকুরও খনন করতে দেয়া হবে না। যারা অবৈধ-ভাবে পুকুর খনন করবে এবং এদের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করেন।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধ পুকুর খনন কারীদের সঙ্গে দলের কোন নেতাকর্মী জড়িত থাকলেও তাদের খুজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ পুকুর খনন কারীদের কোন ছাড় দেওয়া হবে না। চারঘাটের যে এলাকায় পুকুর খনন করবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার জন্য এলাকা-বাসীকে সব সময় সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, এখানে কে কোন দলের বা কতটা ক্ষমতাধর তা দেখার সময় নেই। যারা অবৈধভাবে পুকুর খনন করে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তার ক্ষতি করবে তাদের সঙ্গে শাহরিযার আলমের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে একটুও চিন্তা করার দরকার নেই।
আজ বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল ইসলাম মামুন, পৌরসভার মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি, নারী ভাইস চেয়ারম্যান জমেলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আারিফ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার ফৌজদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, চারঘাট মডেল থানা ওসি সিদ্দিুকুর রহমান ও উপজেলা জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা প্রমুখ।
এর আগে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার এলজিইডি হাইজিন কর্ণার উদ্ধোধন করেন শাহরিয়ার আলম এমপি। উপজেলা পরিষদ চত্তরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি চারঘাটে ক্যান্সার, ডায়াবেটিকসস জটিল রোগে আক্রান্ত ৪৫ জন অসহায়দের মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন। পরে তিনি চারজন নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এডিপি প্রকল্প আওতায় ৩২টি সেলাই মেশিন এবং ভ্যান বিতরণ করেন তিনি।
সানশাইন / আর এক্স