সর্বশেষ সংবাদ :

রাজশাীহর পুঠিয়ায় হাসুয়ার আঘাতে কলেজছাত্র নিহত

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে হাসুয়ার আঘাতে মাহাফুজুর রহমান রতন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্র রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলী ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রি কলেজের ছাত্র।

 

নিহত রতনের বাবা মাসেম আলী বাদী হয়ে বেলপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

 

জানা গেছে, গত সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে গরুর ঘাস কাটার জন্য জোতবাগিরতপুর বিলে যায় রতন। এসময় রতন পার্শ্ববর্তী আগলা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে উরুতে আঘাত করে। হাসুয়ার আঘাতে রতনে ডান পায়ের উরুর রগ কেটে যায়। এবং প্রচুর পরিমানে রক্ত বের হতে শুরু করে। ওই সময় এলাকাবাসী ও রতনের আত্নীয়-স্বজনেরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ঘটনায় নিশ্চিত করে বেলপুকুর থানার দায়িত্ব প্রাপ্ত এসআই আক্তার বলেন, মৃতের বাবা মাসেম আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় বেলপুকুর থানা পুলিশ মহানগরের লক্ষীপুর রামেক হাসপালের সামনে থেকে তারিকুলকে আটক করেন। নিহত রতনের ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে আটক তারিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


প্রকাশিত: July 16, 2024 | সময়: 7:10 pm | Daily Sunshine

আরও খবর